Posts

পাইলে পাটের পরিমাণ

Image
ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই একটি পাইলে পাটের পরিমাণ নির্ণয় করা যায়। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন এবং নীচের ছবির মত নিজেই তৈরি করুন।                                  

পাটে ইমালশন ও তেল প্রয়োগের হার নির্ণয়ের সূত্র।

Image
ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই ইমালশন প্রয়োগের পর পাটে তেলের হার নির্ণয় কর যায়। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন। তারপর নিচের ছবির মত নিজেই তৈরি করুন।                       

সফেনার মেশিন (Softner Machine):

ব্যাচিং বিভাগে সফেনার মেশিনের মাধ্যমে পাটের যান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়। মেশিনে খাঁজযুক্ত পেঁচানো (স্পাইরেল) রোলারের মধ্য দিয়ে পাটের গমন পথ তৈরী করা থাকে। প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে সফেনার মেশিনের আঁকাবাঁকা পথে চালনা করলে পাটের ভিতরে থাকা ধুলাবালি পড়ে যায় এবং রোলারের চাপে পাট অনেকটা নমনীয় হয়। এই মেশিনে পাটে ইমালশন প্রয়োগের ব্যবস্থা থাকে।মেশিনে সাধারণত ৩৪ জোড়া হতে ৭৬ জোড়া রোলার থাকে। তবে ৬৪ জোড়া রোলার সম্বলিত সফনার বেশি প্রচলিত। কোথাও ২৪ জোড়া বা ৩২ জোড়া রোলারের মেশিন দেখা যায়। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে অবস্থান করে এবং ২টি রোলারের গতি বিপরীতমুখী থাকে। মেশিনের শুরুতে ১টি ৬ ফুট লম্বা ফিড সিট/ফিড লেডিস বা কনভেয়ার ও শেষে ১টি ৩ ফুট ১০ ইঞ্চি লম্বা ডেলিভারী সিট থাকে। পাটের আগার অংশ প্রথমে ফিড করা হয়। রোলারের মধ্য দিয়ে চলার পথে পাটের আঁশ যেন ছিড়ে/কেটে না যায় তার জন্য জোড়া রোলার মধ্যে ৫/১৬ ইঞ্চি হতে ৬/৮ ইঞ্চি ফাঁকা রাখা হয়।রোলারে ব্যাস ৫.৫ ইঞ্চি। খাঁজের সংখ্যা ৭,৮,৯,বা ১১ হতে পারে।সাধারণত মেশিনের শুরু হতে এক তৃতীয়াংশ দুরত্বে একটি ট্রে এর মাধ্যমে ঝরনা আকারে পাটে ইমালশন প...

ইমালশন প্লান্ট:

ইমালশন প্রস্তুতের জন্য আমাদের দেশের পাটকলগুলোতে তিন ধরনের মেশিন প্রচলিত আছে। (১) প্যাডেল টাইপ মিকচার মেশিন: মেশিনটি দেশীয় প্রযুক্তিতে তৈরী ও অধিক প্রচলিত। স্টিলের তৈরী মিকচার ট্যাংকের ভিতরে প্যাডেল ঘুরিয়ে ইমালশন প্রস্তুত করা হয়। প্রস্তুত প্রনালী নিচে আলোচনা করা হলো- প্রথমে প্রয়োজন অনুযায়ী সমপরিমাণ তেল ও ইমালসিফায়ার ট্যাংকের মধ্যে নেয়া হয়। ১৫-২০ মিনিট প্যাডেল ঘুরিয়ে একটি সাদা রংয়ের পেস্ট তৈরী করা হয়। আবশিষ্ট তেল ধীরে ধীরে ৩০-৪০ মিনিটে পেস্টের সাথে মিশানো হয়। যা হাতে নিলেও সহজে গরিয়ে পড়ে না বা ভেঙ্গে যায় না। এই মিশ্রণে ধীরে ধীরে ২০ মিনিট (মোটামুটি) ধরে প্রয়োজনীয় পানি দেয়া হয়। ইমালশন তৈরী হয়ে গেলে রিজার্ভ ট্যাংকে স্থানান্তর করা হয়। কিছুটা গরম ইমালশন ভাল ফল দেয় বলে (বিশেষ করে শীতকালে) ইমালশন ট্যাংকে স্টিম সরবরাহের ব্যবস্থা করা হয়। পুরো প্রক্রিয়ায় কোনো সময়ের জন্যই প্যাডেলের ঘূর্ণন বন্ধ করা যাবে না। এজিটেটরের আদর্শ ঘূর্ণন মিনিটে ১৫০ পাক। ঘূর্ণন কম হলে মিশ্রণ ভাল হবে না এবং ভাল থাকবে না। দ্রুত পানি ও তেল আলাদা হয়ে যাবে।তৈরী ইমালশন ৪ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত। ভাল ইমালশনের স্থায়িত...

ইমালশন:

সাধারণত পাটকলগুলোতে পানির সাথে এক প্রকার খনিজ তেল ও সাবানের (ইমালসিফায়ার) মিশ্রণে ইমালশন তৈরী হয়। খনিজ তেলকে JUTE Batching Oil (JBO) বলা হয়।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (পদ্মা,মেঘনা, যমুনা) হতে সংগ্রহ করা হয়।ইমালসিফায়ার হিসেবে ননিডেট পি-৪০, নিকালিন-১০০, হাইড্রোম্যাক্স ইত্যাদি ব্যবহৃত হয়। উপাদানসমূহের কার্যকারিতা: JBO এক প্রকার হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। ইমালশন প্রয়োগের পর পাট স্তূপাকারে রেখে দিলে এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়। JBO‘র হাইড্রোকার্বন ব্যাকটেরিয়ার খাদ্য ও শক্তি যোগায় । ব্যাকটেরিয়াকুল পাটের শক্ত আঠা (লিগনিন) খেয়ে ফেলে। ফলে পাট নরম হয় ও পরবর্তী প্রক্রিয়ার সহায়ক হয়। জেবিও এর পিচ্ছিলকরণ ক্ষমতা উচ্চমান সম্পন্ন হওয়ায় প্রক্রিয়াকালীন সময় আঁশের সাথে ধাতুর ঘর্ষণ কমাতে সাহায্য করে । এতে ক্ষুদ্র আঁশ অপচয় কম হয়। পাট মেশিনে চলার সময় মেশিনের পিন ও রোলার পরিস্কার রাখে ও সহজে মরিচা ধরে না (যন্ত্রাংশের স্থায়ীত্বকাল বৃদ্ধি পায়)। পাট মেশিনে চলতে সহজতর হয়। পানি: পানি পাটের আঁশকে আর্দ্র করে নমনীয় করতে সহায়তা করে। ইমালশনে ব্যবহৃত JBO পানির সাথে মিশ্রিত হয়ে সহজে আঁশের ভিতরে প্র...