Posts

ওয়েফ্ট কাউন্ট (কাপড়ের ক্ষেত্রে) নির্ণয়ের সূত্র

Image
হেসিয়ান অথবা স্যাকিং যে কোনো কাপড় প্রস্তুতের সময় ওয়েফ্ট কাউন্ট নির্ণয়ের জন্য একটি মোবাইল অ্যাপস্ ফর্মুলা ক্রিয়েটার দিয়ে খুব সহজে এবং কম সময়ে করে ফেলতে পারেন। তাহলে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন এবং নীচের ছবির মত নিজেই তৈরি করুন।                           

বেলিং হুপস্ এর দৈর্ঘ্য (ইঞ্চি) নির্ণয়ের সূত্র।

Image
পাটকল গুলিতে বেল তৈরির জন্য বেলিং হুপস্ বা হাল ব্যবহৃত হয়। হালের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য একটি সূত্র প্রচলিত আছে। এই সূত্রটি একটি মোবাইল অ্যাপস্ ' ফর্মুলা ক্রিয়েটার ' দিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিচের ছবির মত নিজেই তৈরি করুন।          

পোর্টার হতে ডিসি মিটার

Image
সাধারণত পাটকলে কাপড় প্রস্তুতের সময় টানা বা ওয়ার্প সুতার হিসাবের জন্য একক হিসাবে পোর্টার ব্যবহার করা হয়। তবে বর্তমানে পণ্যের অর্ডারে 10 সি.মি. বা 1 ডেসি মিটার ব্যবহৃত হচ্ছে। খুব সহজেই ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে পোর্টার হতে ডিসি মিটার হিসাব করা যায়। নিচের ছবির মত নিজেই তৈরি করুন।

টানা (বিম) সুতার সংখ্যা নির্ণয়

Image
কাপড়ে টানা বা ওয়ার্প সুতার সংখ্যা অর্থাৎ বিম প্রস্তুতের সময় কত সুতা দিতে হবে তা নির্ণয় করার জন্য নিম্নলিখিত সূত্র ব্যবহার করা হয়।   টানা সুতার সংখ্যা = রীড পোর্টার ×20/35 × কাপড়ের বহর × প্রতি স্পিলিটে সুতার সংখ্যা + পাড়ের সুতা   ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই টানা সুতার সংখ্যা নির্ণয় করা যায়। নিচের ছবির মত নিজেই তৈরি করুন। 

পাইলে পাটের পরিমাণ

Image
ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই একটি পাইলে পাটের পরিমাণ নির্ণয় করা যায়। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন এবং নীচের ছবির মত নিজেই তৈরি করুন।                                  

পাটে ইমালশন ও তেল প্রয়োগের হার নির্ণয়ের সূত্র।

Image
ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই ইমালশন প্রয়োগের পর পাটে তেলের হার নির্ণয় কর যায়। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন। তারপর নিচের ছবির মত নিজেই তৈরি করুন।                       

সফেনার মেশিন (Softner Machine):

ব্যাচিং বিভাগে সফেনার মেশিনের মাধ্যমে পাটের যান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়। মেশিনে খাঁজযুক্ত পেঁচানো (স্পাইরেল) রোলারের মধ্য দিয়ে পাটের গমন পথ তৈরী করা থাকে। প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে সফেনার মেশিনের আঁকাবাঁকা পথে চালনা করলে পাটের ভিতরে থাকা ধুলাবালি পড়ে যায় এবং রোলারের চাপে পাট অনেকটা নমনীয় হয়। এই মেশিনে পাটে ইমালশন প্রয়োগের ব্যবস্থা থাকে।মেশিনে সাধারণত ৩৪ জোড়া হতে ৭৬ জোড়া রোলার থাকে। তবে ৬৪ জোড়া রোলার সম্বলিত সফনার বেশি প্রচলিত। কোথাও ২৪ জোড়া বা ৩২ জোড়া রোলারের মেশিন দেখা যায়। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে অবস্থান করে এবং ২টি রোলারের গতি বিপরীতমুখী থাকে। মেশিনের শুরুতে ১টি ৬ ফুট লম্বা ফিড সিট/ফিড লেডিস বা কনভেয়ার ও শেষে ১টি ৩ ফুট ১০ ইঞ্চি লম্বা ডেলিভারী সিট থাকে। পাটের আগার অংশ প্রথমে ফিড করা হয়। রোলারের মধ্য দিয়ে চলার পথে পাটের আঁশ যেন ছিড়ে/কেটে না যায় তার জন্য জোড়া রোলার মধ্যে ৫/১৬ ইঞ্চি হতে ৬/৮ ইঞ্চি ফাঁকা রাখা হয়।রোলারে ব্যাস ৫.৫ ইঞ্চি। খাঁজের সংখ্যা ৭,৮,৯,বা ১১ হতে পারে।সাধারণত মেশিনের শুরু হতে এক তৃতীয়াংশ দুরত্বে একটি ট্রে এর মাধ্যমে ঝরনা আকারে পাটে ইমালশন প...

ইমালশন প্লান্ট:

ইমালশন প্রস্তুতের জন্য আমাদের দেশের পাটকলগুলোতে তিন ধরনের মেশিন প্রচলিত আছে। (১) প্যাডেল টাইপ মিকচার মেশিন: মেশিনটি দেশীয় প্রযুক্তিতে তৈরী ও অধিক প্রচলিত। স্টিলের তৈরী মিকচার ট্যাংকের ভিতরে প্যাডেল ঘুরিয়ে ইমালশন প্রস্তুত করা হয়। প্রস্তুত প্রনালী নিচে আলোচনা করা হলো- প্রথমে প্রয়োজন অনুযায়ী সমপরিমাণ তেল ও ইমালসিফায়ার ট্যাংকের মধ্যে নেয়া হয়। ১৫-২০ মিনিট প্যাডেল ঘুরিয়ে একটি সাদা রংয়ের পেস্ট তৈরী করা হয়। আবশিষ্ট তেল ধীরে ধীরে ৩০-৪০ মিনিটে পেস্টের সাথে মিশানো হয়। যা হাতে নিলেও সহজে গরিয়ে পড়ে না বা ভেঙ্গে যায় না। এই মিশ্রণে ধীরে ধীরে ২০ মিনিট (মোটামুটি) ধরে প্রয়োজনীয় পানি দেয়া হয়। ইমালশন তৈরী হয়ে গেলে রিজার্ভ ট্যাংকে স্থানান্তর করা হয়। কিছুটা গরম ইমালশন ভাল ফল দেয় বলে (বিশেষ করে শীতকালে) ইমালশন ট্যাংকে স্টিম সরবরাহের ব্যবস্থা করা হয়। পুরো প্রক্রিয়ায় কোনো সময়ের জন্যই প্যাডেলের ঘূর্ণন বন্ধ করা যাবে না। এজিটেটরের আদর্শ ঘূর্ণন মিনিটে ১৫০ পাক। ঘূর্ণন কম হলে মিশ্রণ ভাল হবে না এবং ভাল থাকবে না। দ্রুত পানি ও তেল আলাদা হয়ে যাবে।তৈরী ইমালশন ৪ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত। ভাল ইমালশনের স্থায়িত...